এইমাত্র
  • কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন বিজয়ী
  • সিরাজগঞ্জ-৫ আসনে বিজয়ী বিএনপির আলিম
  • ঠাকুরগাঁও–২ আসনে ৩৭ বছর পর বিএনপির জয়
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
  • নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের প্রার্থীরা জয়ী
  • কানাডা ইস্যুতে এবার ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান
  • পিরোজপুরে দুইটিতে বিএনপি, ১ টিতে জামায়াত বিজয়ী
  • ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন
  • তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পিরোজপুরে দুইটিতে বিএনপি, ১ টিতে জামায়াত বিজয়ী

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম
    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম

    পিরোজপুরে দুইটিতে বিএনপি, ১ টিতে জামায়াত বিজয়ী

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনের মধ্যে ২টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী পিরোজপুর-২ আসন থেকে আহম্মদ সোহেল মনজুর ও পিরোজপুর-৩ আসন থেকে রুহুল আমিন দুলাল । শুধুমাত্র পিরোজপুর-১  আসন থেকে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী মাসুদ সাঈদী। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনটি আসনের ৪২০টি ভোট কেন্দ্রের এসব তথ্য জানাগেছে। 


    পিরোজপুর-১ (পিরোজপুর সদর-জিয়ানগর-নাজিরপুর) : এই আসনে ১৬৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানাগেছে, পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী  দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাসুদ সাঈদী এক লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এআসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ধানেরশীষ প্রতীকে নিয়ে আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ ৭ হাজার ১০৫ ভোট।


    পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) : এই আসনে ১৬৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়াগেছে। প্রাপ্ত তথ্যে , এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর পেয়েছেন ১লাখ ৫হাজার ১৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বি  বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮১৭ ভোট। 


    পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) : এই আসনে ৮৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়াগেছে। প্রাপ্ত তথ্যে , এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলাল পেয়েছেন ৬৩ হাজাজর ১৩৮ ভোট ।


    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, চারবারের এমপি ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের ডা. রুস্তম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৬২৯ ভোট।


    অপরদিকে শাপলা কলি প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত প্রার্থী ডা. শামীম হামেদী পেয়েছেন ৩৫ হাজার ৩১৮ ভোট।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…