এইমাত্র
  • নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের প্রার্থীরা জয়ী
  • কানাডা ইস্যুতে এবার ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান
  • পিরোজপুরে দুইটিতে বিএনপি, ১ টিতে জামায়াত বিজয়ী
  • ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন
  • তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল
  • মা-ভাইকে হত্যার পর স্কুলকে রক্তে ভাসাল ‘১৮ বছরের তরুণী’
  • ঢাকার ২০টি আসনে তীরে এসে তরী ডুবল যাদের
  • গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট
  • আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুরের ছয় আসনের পাঁচটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম

    দিনাজপুরের ছয় আসনের পাঁচটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। 

    ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল ইসলাম জয়লাভ করেছেন। দিনাজপুর-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির সাদিক রিয়াজ চৌধুরী। দিনাজপুর-৩ আসনে বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৪ আসনে বিএনপির আক্তারুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন।


    দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (বিএনপির বিদ্রোহী) এ জেড এম রেজওয়ানুল হক বিজয় অর্জন করেছেন। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনে জয় পেয়েছেন ।


    জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির প্রার্থীদের জয় দলটির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় স্থানীয় রাজনীতিতে ভিন্নমাত্রা যোগ করেছে।


    নির্বাচনের বেসরকারি ফলাফল ঘিরে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…