এইমাত্র
  • নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের প্রার্থীরা জয়ী
  • কানাডা ইস্যুতে এবার ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান
  • পিরোজপুরে দুইটিতে বিএনপি, ১ টিতে জামায়াত বিজয়ী
  • ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন
  • তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল
  • মা-ভাইকে হত্যার পর স্কুলকে রক্তে ভাসাল ‘১৮ বছরের তরুণী’
  • ঢাকার ২০টি আসনে তীরে এসে তরী ডুবল যাদের
  • গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট
  • আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সীগঞ্জ-২ আসনে ধানের শীষের জয়, আব্দুস সালাম আজাদ নির্বাচিত

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ এএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ এএম

    মুন্সীগঞ্জ-২ আসনে ধানের শীষের জয়, আব্দুস সালাম আজাদ নির্বাচিত

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সীগঞ্জ-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।


     বৃহস্পতিবার রাতে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার সহকারী রিটারনিং কর্মকর্তারা পৃথকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

    মুন্সীগঞ্জ-২ (নির্বাচনী এলাকা নং–১৭২) আসনটি টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৪৮৯ জন। এর মধ্যে টঙ্গীবাড়ী উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ২ হাজার ৫৮৭ জন এবং লৌহজং উপজেলায় ৮৯ হাজার ৯০২ জন।


    দুই উপজেলায় মোট ১৩০টি ভোটকেন্দ্রের মধ্যে লৌহজং উপজেলায় ৫৫টি এবং টঙ্গীবাড়ী উপজেলায় ৭৫টি কেন্দ্র রয়েছে। সবকটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।


    ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে আব্দুস সালাম আজাদ লৌহজং উপজেলায় ৫৬ হাজার ৩১৫ ভোট এবং টঙ্গীবাড়ী উপজেলায় ৬১ হাজার ৭৯৪ ভোট পেয়ে মোট ১ লাখ ১৮ হাজার ১০৯ ভোট অর্জন করেন।


    তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম লৌহজং উপজেলায় ২৫ হাজার ৪১৪ ভোট এবং টঙ্গীবাড়ী উপজেলায় ৩০ হাজার ১৪৬ ভোট পেয়ে মোট ৫৫ হাজার ৫৬০ ভোট পান।


    এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী কে. এম. বিল্লাল মোট ১৩ হাজার ২১৩ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী আশিক মাহমুদ ৬৩৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. নোমান মিয়া ২ হাজার ৮০৫ ভোট পেয়েছেন।


    সব মিলিয়ে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬২ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।


    দুই উপজেলার সহকারী রিটারনিং কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।




    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…