এইমাত্র
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল
  • মা-ভাইকে হত্যার পর স্কুলকে রক্তে ভাসাল ‘১৮ বছরের তরুণী’
  • ঢাকার ২০টি আসনে তীরে এসে তরী ডুবল যাদের
  • নির্বাচনে এগিয়ে ‘ক্ষমতার পুরোনো বলয়’ না জেন জি, স্পষ্ট করল মার্কিন গণমাধ্যম
  • গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট
  • আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
  • গণভোট : “না” ভোট জিতল চার আসনে, সংখ্যা আরও বাড়তে পারে
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ শতাংশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ এএম

    পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ শতাংশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ এএম
    সংগৃহীত ছবি

    ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে চূড়ান্তভাবে বৈধ ভোটের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ শতাংশে। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা চূড়ান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।


    ‎নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেয়ার জন্য মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন নাগরিক নিবন্ধন করেছিলেন। এর মধ্যে প্রবাস থেকে ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন এবং দেশে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কয়েদি মিলিয়ে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধন করেন। নিবন্ধিত ভোটারদের মধ্যে মোট ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন ভোট দিয়েছেন। শতাংশের হিসেবে যা ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে প্রবাসীর ভোট ৫ লাখ ৪৪ হাজার ৩৭২ জন এবং অভ্যন্তরীণ ভোট ৬ লাখ ৭৯ হাজার ৮১৬ জন।


    সব ভোট দেয়া হলেও প্রক্রিয়াগত কারণে সব ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছায়নি। মোট ১১ লাখ ৬৫ হাজার ৫৯২ জনের ভোট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন (৭৬.২৮ শতাংশ)। এর মধ্যে দেশের ভেতর থেকে আসা ভোটের সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮টি এবং বিদেশ থেকে আসা ভোট ৪ লাখ ৯৮ হাজার ২০৪টি।


    ইসি জানায়, যাচাই-বাছাই শেষে মোট ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে। যা মোট নিবন্ধিত ভোটের ৭০ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে বিদেশে বৈধ ভোট ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি। দেশের বৈধ ভোট ৬ লাখ ১ হাজার ৫২৪টি।


    ইসি কর্মকর্তারা বলেন, ভোটারের স্বাক্ষর না থাকা, সঠিক ঘোষণাপত্র না দেওয়া এবং নিয়ম বহির্ভূত ব্যালট পাঠানোর কারণে বেশ কিছু ভোট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত আসা পোস্টাল ব্যালটগুলোই কেবল গণনার জন্য গ্রহণ করা হয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…