এইমাত্র
  • কানাডা ইস্যুতে এবার ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান
  • পিরোজপুরে দুইটিতে বিএনপি, ১ টিতে জামায়াত বিজয়ী
  • ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন
  • তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল
  • মা-ভাইকে হত্যার পর স্কুলকে রক্তে ভাসাল ‘১৮ বছরের তরুণী’
  • ঢাকার ২০টি আসনে তীরে এসে তরী ডুবল যাদের
  • গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট
  • আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
  • গণভোট : “না” ভোট জিতল চার আসনে, সংখ্যা আরও বাড়তে পারে
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    গণভোট : “না” ভোট জিতল চার আসনে, সংখ্যা আরও বাড়তে পারে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ এএম

    গণভোট : “না” ভোট জিতল চার আসনে, সংখ্যা আরও বাড়তে পারে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ এএম


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনে সাধারণ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল দিতে না পারলেও প্রাথমিক ও বেসরকারি ফল চলে এসেছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে গণভোটে “না” ভোট জয়ী হয়েছে চার আসনে। আসনগুলো হলো- বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩।



    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ফলাফল শিট থেকে এমন তথ্য জানা গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।



    ইসি জানিয়েছে, বান্দরবানে হ্যাঁ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, না ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। চট্টগ্রাম-১৩ আসনে হ্যাঁ, ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। না ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। রাঙ্গামাটিতে হ্যাঁ, ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি। না ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।


    এ ছাড়া, খাগড়াছড়িতে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি। না ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।


    এবি 

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…