এইমাত্র
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল
  • মা-ভাইকে হত্যার পর স্কুলকে রক্তে ভাসাল ‘১৮ বছরের তরুণী’
  • ঢাকার ২০টি আসনে তীরে এসে তরী ডুবল যাদের
  • নির্বাচনে এগিয়ে ‘ক্ষমতার পুরোনো বলয়’ না জেন জি, স্পষ্ট করল মার্কিন গণমাধ্যম
  • গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট
  • আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
  • গণভোট : “না” ভোট জিতল চার আসনে, সংখ্যা আরও বাড়তে পারে
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ এএম

    ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ এএম
    সংগৃহীত ছবি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৬২টি কেন্দ্রের সব কটির ফলাফলে তাঁর জয় নিশ্চিত হয়।


    ঘোষিত ফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৮ হাজার ২০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯২ হাজার ২১২ ভোট। ফলে ৫ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে জয় পান তিনি।


    পোস্টাল ভোটেও শাপলা কলি এগিয়ে ছিল। নাহিদ ইসলাম পোস্টাল ভোটে পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট, আর ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৬৬ ভোট।


    বৃহস্পতিবার রাতে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলামের বিজয় হয়েছে বলে দাবি করেন।


    এর আগে রাত সাড়ে ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘নিশ্চিত জয় টের পেয়ে কয়েকটি কেন্দ্রের ফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে।’


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…