এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাবনা-৩ আসনে বিজয়ী জামায়াতের আলী আছগার

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

    পাবনা-৩ আসনে বিজয়ী জামায়াতের আলী আছগার

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

    পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর সহকারী তরবিয়াত সেক্রেটারি ও ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাওলানা আলী আছগার। 


    অধ্যাপক মাওলানা আলী আছগার দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। তার কাছে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মো. হাসান জাফির তুহিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট পেয়েছেন।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিন উপজেলার ফলাফল ঘোষণা করা হলে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন। সাধারণ ভোটারদের অনেকেই এই ফলাফলকে একটি মাইলফলক হিসেবে দেখছেন। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর উপজেলার মোট ১৭৭টি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।


    চলনবিল অধ্যুষিত চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। তিনটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় চাটমোহর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩০ হাজার ৬৬৯ জন এবং মহিলা ১ লাখ ২৯ হাজার ৪৪৮ জন। ভাঙ্গুড়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮ হাজার ৯৬৮। পুরুষ ভোটার ৫৪ হাজার ২৮৭ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ৬৭৯ জন। এর মধ্যে হিজড়া ভোটার রয়েছে ২ জন। ফরিদপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ৭১৯ জন। পুরুষ ভোটার ৫৮ হাজার ৯৮০ জন ও মহিলা ভোটার ৫৮ হাজার ৭৩৫ জন। এর মধ্যে হিজড়া ভোটার রয়েছে ৪ জন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…