ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। ইসির তথ্য অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট ২ কোটি ২৫ লাখের বেশি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। আজ শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৭২৭।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের সাড়ে ৬ ঘণ্টায় ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে সংসদ নির্বাচনের ভোটের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়।
এইচএ