এইমাত্র
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
  • এবারও রমজানজুড়ে প্রতিলিটার দুধ ১০ টাকা করে বিক্রি করলেন জেসি এগ্রো ফার্ম
  • শিক্ষা মন্ত্রাণালয়ে দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী
  • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
  • সংকটে সাতকানিয়ার ইটভাটা শিল্প
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা

    রবিউল আলম, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
    রবিউল আলম, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

    প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা

    রবিউল আলম, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।


    বুধবার (১৮ ফেব্রুয়ারি) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এই অভিনন্দন জানানো হয়।


    বিবৃতিতে সংগঠনটি জানায়, জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে জননেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে সরকার গঠন করার সুযোগ লাভ করেছে। এ ভূমিধস বিজয়ের জন্য প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা। দীর্ঘ সতের বছরের স্বৈরশাসনের গ্লানিময় অধ্যায় পেছনে ফেলে জনগণের প্রত্যাশা পূরণে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে নতুন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়।


    সংগঠনটি উল্লেখ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর দেশ ও ধর্ম ভাবনায় লালিত দর্শনের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী উন্নয়ন, সমৃদ্ধি, ঐক্য ও জ্ঞাননির্ভর রাষ্ট্র বিনির্মাণে কাজ করবেন।


    এছাড়া, দেশের সম্মানিত ভোটারদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে নৈর্বাচনিক সচেতনতা ও আদর্শিক চেতনার পরিচয় দিয়েছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


    বিবৃতিতে জনগণের অকুণ্ঠ সমর্থনের প্রতিদান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ন্যায়, ইনসাফ, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, আধুনিক ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…