এইমাত্র
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
  • এবারও রমজানজুড়ে প্রতিলিটার দুধ ১০ টাকা করে বিক্রি করলেন জেসি এগ্রো ফার্ম
  • শিক্ষা মন্ত্রাণালয়ে দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী
  • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
  • সংকটে সাতকানিয়ার ইটভাটা শিল্প
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

    মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

    মোংলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে মোংলা উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় মোংলার কাচা বাজার, কলা বাজার সহ বিভিন্ন আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।


    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, মূল্যতালিকা সংরক্ষণ না করার অভিযোগে অভিযান চালানো হয়। এসময় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।


    এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫টি পৃথক মামলায় ৫ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।


    নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোংলা থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…