এইমাত্র
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
  • এবারও রমজানজুড়ে প্রতিলিটার দুধ ১০ টাকা করে বিক্রি করলেন জেসি এগ্রো ফার্ম
  • শিক্ষা মন্ত্রাণালয়ে দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী
  • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
  • সংকটে সাতকানিয়ার ইটভাটা শিল্প
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    প্রথম রমজানেই ভাঙ্গুড়ায় লেবুর দাম আকাশচুম্বী, দিশেহারা ক্রেতারা

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

    প্রথম রমজানেই ভাঙ্গুড়ায় লেবুর দাম আকাশচুম্বী, দিশেহারা ক্রেতারা

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

    পবিত্র রমজানের শুরুতেই পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাজারে অত্যন্ত প্রয়োজনীয় লেবুর দাম বেড়েছে কয়েকগুণ। উপজেলার বিভিন্ন বাজারে বর্তমানে একটি ভালো মানের বড় লেবু কিনতে ২৫ থেকে ৩০ টাকা লাগছে। অথচ একদিন আগেও প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। এতে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বেশিরভাগ দোকানেই কয়েক ধরনের লেবু পাওয়া যাচ্ছে। শরবত খাওয়ার লেবুর দাম অস্বাভাবিক বেড়েছে। বাজারে বেশিরভাগ ক্রেতাকেই লেবুর দাম নিয়ে বিক্রেতার সঙ্গে দর-কষাকষি করতে দেখা যায়। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে দাম বেড়েছে।


    একদিনের ব্যবধানে প্রতি পিস লেবুর দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। রমজান মাসে ধনী-গরিব নির্বিশেষে ইফতারে লেবুর শরবত অন্যতম প্রধান পানীয়। ফলে বাড়তি দামে তাদের কিনতে হিমমিশ খেতে হচ্ছে। ক্রেতারা লেবুর দাম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।


    ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, রমজানে চাহিদা বাড়বে-এমন প্রত্যাশায় কিছু বাগান মালিক ও আড়তদার লেবু মজুত করে রেখেছেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে পণ্যটি।


    ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের লেবু ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, পাইকারি বাজারে হঠাৎ বাড়তি দামে লেবু বিক্রি হচ্ছে। এখন লেবুর ভরা মৌসুম নয়। গাছে নতুন ফুল এসেছে, কোথাও কোথাও ছোট ফল ধরেছে-ফলে বাজারে সরবরাহ কম। সারা বছর ফলন দেয় এমন কিছু গাছের লেবুই বর্তমানে বেশি বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় লেবুর দাম বেড়েছে। লেবুর দাম বেশি হওয়ায় ক্রেতাদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হচ্ছে।


    এ ব্যাপারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, পবিত্র রমজান মাস এলে চাহিদা বাড়ায় খুচরা বিক্রেতারা পণ্যটির দাম বাড়িয়ে দেন। ভোক্তাদের কথা বিবেচনা করে এ বছর যাতে অতিরিক্ত বাড়াতে না পারেন, সেজন্য সব পর্যায়ে বাজার তদারকি করা হচ্ছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…