এইমাত্র
  • ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প
  • যাকাত: ফরজ ইবাদত, অসহায়ের অধিকার
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ৭ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম

    ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম


    ঝিনাইদহে এক গৃহবধূ'র উপর বর্বর হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীর উপর।


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম সুলেখা খাতুন, তিনি পৌর এলাকার আলহেরা পাড়ার সাগর শাহ্ এর স্ত্রী। 


    আহত গৃহবধূ সুলেখা খাতুন জানান, তার প্রতিবেশী নূরী বেগম প্রায় তাদের বসতবাড়ি জমির মধ্যে জমি আছে বলে দাবী করেন। 


    পৌরসভা থেকে কয়েকদফা জমি মেপে সুরাহা করে দিলেও তিনি তা মানেন না, পৌরসভার সার্ভে রিপোর্টতে তিনি স্বাক্ষর করেছেন, তবুও তিনি ঝামেলা করেন, ঘটনার দিন একটি হাঁস খুজে না পাওয়ায় নূরী বেগম এর বাড়ির আশপাশে হাঁসটি খুজছিলাম। এমন সময় নূরী বেগম চিৎকার দিয়ে উঠেন, আমাকে চোর মনে করছিস এই বলে, নূরী বেগম, তার ছেলে মেহেদী, ছেলের বউ সহ অজ্ঞাত আরো দুইজন আমার উপর ঝাঁপিয়ে পড়ে, বাঁশ ও লাঠি দিয়ে আমার উপর উপর্যুপরি আঘাত করে, 

    আমার আত্মচিৎকারে কয়েকজন ছুটে এসে আমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। 



    এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক ডাক্তার  বেলাল হোসেন এর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, আহত রুগীর শরীরে বেশকিছু জায়গায় জখম হয়েছে। এক্সরে সহ বেশ কিছু রিপোর্ট করতে দেওয়া হয়েছে, রিপোর্ট গুলো পেলে বিস্তারিত বলতে পারবো।


    সুলেখা খাতুন এর স্বামী সাগর শাহ্ জানান, আগামীকাল থানায় যাবো, মামলার প্রস্তুতি চলছে। 



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…