এইমাত্র
  • এবার ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প
  • ‎রায়পুরে বালুচাপা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
  • বরিশালে স্কুল ছাত্রকে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় খালে
  • অভিযোগ পেলে দলীয় ছাড় নয়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • ৫২’র ভাষা শহিদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
  • কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট
  • ৫২-তে ভাষা পেলেও নাগরিক অধিকার আজও অধরা : শফিকুর রহমান
  • আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে দোয়া জামায়াতের
  • প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে দোয়া জামায়াতের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৬ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৬ এএম

    আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে দোয়া জামায়াতের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৬ এএম

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন নবনির্বাচিত সাংসদ এবং দলটির শীর্ষ নেতাকর্মীরা। 


    কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তারা আজিমপুর কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন।


    কবরস্থানে পৌঁছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয় এবং শহিদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামায়াত আমির নিজেই। 


    এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয় এবং তাদের স্মৃতি সংরক্ষণ ও আদর্শ বাস্তবায়ন জাতির নৈতিক দায়িত্ব।



    এর আগে রাত ১২টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোট থেকে নবনির্বাচিত সাংসদরা। এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত এবং এনপিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।



    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…