এইমাত্র
  • শহিদ মিনারে জামায়াতের শ্রদ্ধা: বিতর্ক এড়ানোর আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের
  • প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বঙ্গোপসাগরে লঘুচাপ, বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • টানা ২ দফা পতনের পর দাম বেড়েছে স্বর্ণের
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জনস্রোত
  • দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান
  • শহীদ মিনারে ফুল দিতে বাধা: বিএনপির উদ্দেশে সতর্ক বার্তা রুমিন ফারহানার
  • বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারলেন না রুমিন ফারহানা
  • কর্ণফুলীতে জামায়াতের হামলায় বিএনপির ৮কর্মী আহত
  • ত্রিশালে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ত্রিশালে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ এএম

    ত্রিশালে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ এএম

    যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের স্মরণে মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে।

    শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সরকারি নজরুল কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

    এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। ত্রিশাল থানা পুলিশ, ত্রিশাল পৌরসভা, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল এবং ত্রিশাল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।

    শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন অংশ নেন।

    এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…