এইমাত্র
  • হাইকোর্টের নির্দেশেও থামেনি শার্শার ২০ অবৈধ ইটভাটা
  • মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
  • পাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা–ছেলে নিহত
  • উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
  • শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানি সম্পদ মন্ত্রী
  • নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
  • জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
  • বেকারত্ব বাড়ানো শিক্ষা ব্যবস্থা বাদ দিতে হবে: শিক্ষামন্ত্রী
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    বঙ্গোপসাগরে লঘুচাপ, বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

    বঙ্গোপসাগরে লঘুচাপ, বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
    ছবি: সংগৃহীত

    শীতের বিদায় শেষে বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সবশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে দেশের আকাশ মেঘলা হতে শুরু করবে এবং বৃষ্টির দেখা মিলতে পারে। ওইদিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    পরদিন (২৪ ফেব্রুয়ারি) বৃষ্টির আওতা আরও বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    অন্যদিকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

    বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি তাপমাত্রারও পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আগামী দুদিন (২১ ও ২২ ফেব্রুয়ারি) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বৃষ্টির প্রভাবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দেয়া হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবান ও রাঙামাটিতে (৩৪.৫° সেলসিয়াস) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় (১৪.০° সেলসিয়াস)। এই সময়ে দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

    আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বর্তমানে একটি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…