নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিব (৬০) বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “বৈষম্যবিরোধী বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইখা