এইমাত্র
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী
  • ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, গ্রেপ্তার ২
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
  • পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী এমপি, করালেন মিষ্টিমুখ
  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কয়েক বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • আরেক দফায় বাড়লো স্বর্ণের দাম
  • কালিয়াকৈরে মৎস্য খামার থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী এমপি, করালেন মিষ্টিমুখ

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

    পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী এমপি, করালেন মিষ্টিমুখ

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিজয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের (বিএনপি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।


    রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে খন্দকার নাসিরুল ইসলামের বাসভবনে এ সাক্ষাৎ হয়। এ সময় দুই নেতা একে অপরের মুখে মিষ্টি তুলে দেন এবং কুশল বিনিময় করেন। তারা ফরিদপুর-১ আসনের উন্নয়ন ও সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


    অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বলেন, “নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে এখন সময় সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়ার।” তিনি রাজনৈতিক ভিন্নতা ভুলে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।


    বিএনপির পরাজিত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, “জনগণের রায়ই চূড়ান্ত। এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখব।”


    সাক্ষাৎকালে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন বলেন, “নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ছিল ভোটের মাঠ পর্যন্ত। ফল ঘোষণার পর এখন সবার লক্ষ্য হওয়া উচিত এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষা।” তিনি এটিকে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।


    তিনি আরও বলেন, “গণতন্ত্রে মতভেদ থাকতে পারে, বিভেদ নয়। ফরিদপুর-১ আসনের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ‘ধানের শীষ’ প্রতীকে পান ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…