এইমাত্র
  • কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ জন দগ্ধ
  • রাশিয়ার পক্ষে লড়ছে ১ হাজার ৭ শতাধিক আফ্রিকান সেনা : ইউক্রেন
  • ১৬৫ কোটির অস্বাভাবিক লেনদেন, ৩ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
  • পাঁচ দিনেও সন্ধান মেলেনি সাবেক এমপির জামাইয়ের
  • খরার কারণে তীব্র ক্ষুধার ঝুঁকিতে সোমালিয়ার ৬৫ লাখ মানুষ
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে বাংলা‌দে‌শের হাইকমিশনারের সাক্ষাৎ
  • আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দেয়ার আহ্বান শ্রমমন্ত্রীর
  • রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
  • রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ভারতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

    ভারতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। আটকদের মধ্যে শিশু ও নারীও আছে।


    জানা যায়, ১৮ জনের মধ্যে শিশু বাদে বাকিরা বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। দীর্ঘ দিন সেখানে থাকতেন। তবে সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে সন্দেহের উদ্রেক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। 


    এক পর্যায়ে পুলিশ তাদের নাগরিকত্ব বিষয়ক বৈধ নথিপত্র দেখতে চাইলে, তারা তা প্রদর্শনে ব্যর্থ হন।


    পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয়েছে এই ১৮ জনকে। কোনো বৈধ নথিপত্রও তাদের কাছ থেকে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকালের দিকে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে চাপিয়ে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। তার পরে তাদের কোথায় নিয়ে যাওয়া হবে— তা এখনও স্পষ্ট নয়।


    হাওড়া স্টেশনে আনার পর এই ১৮ জনকে কোথায় নিয়ে যাওয়া হবে, তা স্পষ্ট কিছু জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলেও, তারা কোনও উত্তর দিতে রাজি হননি।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…