এইমাত্র
  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস
  • বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
  • কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • কলাতলীতে এলপিজি পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১৬
  • এক সারিতে ৬ গ্রহ, বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে কখন-কীভাবে?
  • মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
  • ফাগুনের রাতে কিশোরগঞ্জে এক পশলা বৃষ্টি
  • বরিশালে এজলাসে ঢুকে হট্টগোল ঘটনায় ১২ জনের নামে মামলা, সভাপতি কারাগারে
  • কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ জন দগ্ধ
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    খরার কারণে তীব্র ক্ষুধার ঝুঁকিতে সোমালিয়ার ৬৫ লাখ মানুষ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম

    খরার কারণে তীব্র ক্ষুধার ঝুঁকিতে সোমালিয়ার ৬৫ লাখ মানুষ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম

    উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় প্রায় ৬৫ লাখ মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে রয়েছে। এমন তথ্য উঠে এসেছে ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলে অবস্থিত দেশটির সরকার এবং জাতিসংঘের একাধিক সংস্থার প্রতিবেদনে। তারা বলছে, খরা, সংঘাত এবং বিশ্বব্যাপী সাহায্য হ্রাস সোমালিয়ায় মানবিক সংকট আরও তীব্র করে তুলছে। খবর রয়টার্স

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন শীর্ষক প্রতিবেদনে বলা হয়, আগামী মার্চ মাসের শেষ নাগাদ সোমালিয়ার ৬৫ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সংকট বা খাদ্য নিরাপত্তাহীনতার আরও খারাপ স্তরের মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ সালে পাঁচ বছরের কম বয়সী অন্তত ১০ লাখ ৮৪ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে প্রায় পাঁচ লাখ শিশু গুরুতর অপুষ্টিতে ভুগবে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, পানির ঘাটতি, নিরাপত্তাহীনতা, সংঘাত এবং ঐতিহাসিকভাবে নিম্ন স্তরের মানবিক সহায়তার সঙ্গে বিশ্বব্যাপী তহবিল হ্রাসের বিষয়টি যুক্ত হওয়ায় সোমালিয়ায় খাদ্য নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে।

    সাম্প্রতিক সময়ে গড় বৃষ্টিপাতের চেয়ে অনেক কম বৃষ্টিপাত সোমালিয়ায় খরার পরিস্থিতিকে আরও তীব্র করেছে। এ কারণে ফসল ফলানো আরও কঠিন হয়ে পড়েছে, গবাদি পশু কমছে, খাদ্যের দাম বাড়ছে এবং অনেক মানুষ বাস্তুচ্যুতও হচ্ছে।

    সোমালিয়ার দায়িত্বে থাকা জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জর্জ কনওয়ে বলেন, ‘সোমালিয়ায় খরা পরিস্থিতি উদ্বেগজনকভাবে আরও খারাপের দিকে যাচ্ছে’।

    পানির দাম বৃদ্ধি, খাদ্য সরবরাহ সীমিত হওয়া, গবাদি পশুর মৃত্যু এবং মানবিক তহবিলের অপ্রতুলতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আগামী মাসগুলোতে জরুরি জীবন রক্ষাকারী সহায়তা অপরিহার্য’।

    তিনি জানান, এপ্রিল থেকে জুন অর্থাৎ প্রকৃত বর্ষাকালেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সুতরাং দেশটিতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…