এইমাত্র
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • যেভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেলো নোবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকরা
  • ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের
  • ফটিকছড়ি-খাগড়াছড়ির সংযোগ সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
  • উলিপুরে ভোটকেন্দ্র সংস্কারে অনিয়মের অভিযোগ
  • টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ড
  • দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করা হবে: এ্যানি
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    ধর্ম ও জীবন

    ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ওমান

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

    ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ওমান

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
    ছবি: সংগৃহীত

    পবিত্র রমজান মাস কবে শেষ হবে এবং ঈদুল ফিতর কবে হবে সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী ওমান জানিয়েছে, চলতি বছর রমজান ২৯ দিনে শেষ হতে পারে এবং ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার সরকারি ঘোষণার পর। 

    স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার ১৯ মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সে ক্ষেত্রে শুক্রবার ২০ মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদুল ফিতরের সূচনা হবে।

    তবে ওমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার ওপরই ঈদ ও রমজান শুরুর সিদ্ধান্ত নেয়। জ্যোতির্বিদদের হিসাবকে সেখানে আগাম ইঙ্গিত হিসেবে দেখা হয়। এসব হিসাবে চাঁদের উচ্চতা, সূর্যাস্তের পর দৃশ্যমান থাকার সময়কালসহ বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য বিবেচনায় নেওয়া হয়।

    এই হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার ১৯ মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং এ বছর রোজা হতে পারে ২৯টি। যদি শুক্রবার ২০ মার্চ ঈদুল ফিতরের দিন হিসেবে নিশ্চিত হয় তাহলে ওমানে টানা পাঁচ দিনের সরকারি ছুটি হতে পারে। ছুটি শুরু হবে বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে এবং চলবে সোমবার ২৩ মার্চ পর্যন্ত।

    সাধারণত ঈদ যদি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বা শনিবারে পড়ে তাহলে অতিরিক্ত ছুটি দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী সরকারি ও বেসরকারি খাতে কাজকর্ম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে মঙ্গলবার ২৪ মার্চ। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…