এইমাত্র
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • যেভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেলো নোবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকরা
  • ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের
  • ফটিকছড়ি-খাগড়াছড়ির সংযোগ সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
  • উলিপুরে ভোটকেন্দ্র সংস্কারে অনিয়মের অভিযোগ
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ১৭

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম

    মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ১৭

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
    সংগৃহীত ছবি

    মিয়ানমারের রাখাইন রাজ্যের পোন্নাগিউন টাউনশিপে দেশটির জান্তা বাহিনী বিমান হামলায়  অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে আরও ১৪ জন আহত হয়েছেন।


    স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা জানায়, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সামরিক জান্তা রাজ্যের পোন্নাগিউন টাউনশিপে অবস্থিত ইয়োয়েঙ্গু গ্রামের বাজারে বিমান হামলা চালায়। হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। আরাকান আর্মি (এএ) জানায়, প্রথমেই ১১ জন নিহত হয়। বিকেল গড়াতে গড়াতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়।


    হামলায় নিরীহ নারী-পুরুষ ও শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। কয়েকটি বাড়ি ও দোকানপাট পুড়ে গেছে। জান্তা বাহিনী নিয়মিত রাখাইনের স্কুল, হাসপাতাল, বাজার ও ধর্মীয় স্থাপনা, এমনকি মঠেও বোমা হামলা চালাচ্ছে। এতে প্রতিদিন সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।

     

    যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের পর সামরিক নেতৃত্বের প্রভাব বজায় রেখে সামরিক জান্তা বেসামরিক সরকার গঠনের উদ্যোগ নিয়েছে। 

     

    চীন, রাশিয়া ও ভারতসহ কয়েকটি বড় শক্তি এ নির্বাচনকে স্বাগত জানিয়ে নেপিদোর সঙ্গে যোগাযোগ স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে। তবে এই রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও গৃহযুদ্ধ চলা রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পরিস্থিতিতে দৃশ্যমান কোনো পরিবর্তন নেই।

     

    আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘর্ষে বারবার পিছিয়ে পড়ার পর রাখাইনে বেসামরিক গ্রামগুলোতে বিমান ও নৌবাহিনীর গোলাবর্ষণ বাড়িয়েছে সামরিক জান্তা। চীনা অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ কিয়াকফিউ অঞ্চলে সাম্প্রতিক লড়াইয়ে সরাসরি মুখোমুখি সংঘর্ষে সুবিধা করতে না পেরে তারা আকাশ ও সমুদ্র থেকে হামলা চালায়।

     

    গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিন প্যিন গ্রামে বিমান হামলায় এক নারী ও এক শিশুর মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। এর আগের দিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে ছোড়া গোলা কিয়াউক পিয়াউ গ্রামে একটি বসতঘরে আঘাত করলে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হন।

     

    স্থানীয় বাসিন্দাদের দাবি, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরই গ্রামগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সংঘর্ষের এ ধরন রাখাইনে বেসামরিক জনগণের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। 


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…