এইমাত্র
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • যেভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেলো নোবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকরা
  • ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের
  • ফটিকছড়ি-খাগড়াছড়ির সংযোগ সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
  • উলিপুরে ভোটকেন্দ্র সংস্কারে অনিয়মের অভিযোগ
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে শিশুকে ধর্ষণ!

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

    যশোরে হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে শিশুকে ধর্ষণ!

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

    যশোরের বাঘারপাড়ায় হাত-পা বেঁধে মুখ টেপ পেঁচিয়ে সাড়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মিষ্টির প্রলোভনে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামে এ ঘটনা ঘটে। 


    শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ওই শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


    ভুক্তভোগী শিশুর মা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মিষ্টির প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে বাড়ির পাশে আব্দুল হাই মাষ্টারের বাগানে ডেকে নিয়ে নিয়ে যায় খলশী গ্রামের আহাদ আলীর ছেলে শিহাব (১৮)। সেখানে হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে শিহাব তাকে ধর্ষণ করে। আমার মেয়ে বাড়ি ফিরে ঘটনাটি আমাদেরকে জানায়৷ বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে সোয়া ১ টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব জানান, ভর্তির সময় ওই শিশু শারীরিক যন্ত্রনায় কাতর ছিলো। তাকে ভর্তি করে চিকিৎসার জন্য গাইনী ওয়ার্ডে পাঠানো হয়েছে৷ পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 


    বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, শিশুকে ধর্ষণের তথ্য জানার পর ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সাথে জড়িত শিহাবকে আটকের চেষ্টা চলছে। 


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…