এইমাত্র
  • দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী
  • একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর
  • একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস
  • বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
  • কলাতলীতে এলপিজি পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১৬
  • এক সারিতে ৬ গ্রহ, বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে কখন-কীভাবে?
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম

    ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম
    ছবি: সংগৃহীত

    বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। 

    আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

    এ ছাড়াও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ০৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

    এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।

    গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

    সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…