এইমাত্র
  • ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
  • খাল খনন করায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর কয়েক হাজার কৃষক
  • তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার
  • দীর্ঘদিন ধরে ক্যারিয়ার এডভাইজার সার্ভিসের কার্যক্রম থেকে বঞ্চিত হাবিপ্রবি শিক্ষার্থীরা
  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
  • দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী
  • একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

    দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম
    ছবি: সংগৃহীত

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে থাকলেও দেশের সামগ্রিক দিকনির্দেশনা নির্ধারণে জ্ঞানী–গুণীজনদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত একুশে পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, ‘একটি রাষ্ট্র এবং সমাজে কৃতী মানুষের সংখ্যা যত বৃদ্ধি পাবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে।

    তিনি বিশ্বাস করেন, রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও সমাজের প্রকৃত দিকনির্দেশক হিসেবে কাজ করেন দেশের জ্ঞানী-গুণীজনরাই। রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই এসব গুণী মানুষকে সম্মানিত করে বলে তিনি মন্তব্য করেন।

    এর আগে, আজ সচিবালয়ে বৈঠক শেষে পায়ে হেঁটে একুশে পদক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ৯ জন গুনি ব্যাক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…