এইমাত্র
  • ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
  • খাল খনন করায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর কয়েক হাজার কৃষক
  • তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার
  • দীর্ঘদিন ধরে ক্যারিয়ার এডভাইজার সার্ভিসের কার্যক্রম থেকে বঞ্চিত হাবিপ্রবি শিক্ষার্থীরা
  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
  • দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী
  • একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

    একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

    আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান করেন তিনি।অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিবর্গ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। 

    এবার একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন দেশের ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠান।  ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়।

    একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস।  এছাড়া সংগীতে ওয়ারফেজকে দেয়া হয়েছে এ পুরস্কার।

    একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…