এইমাত্র
  • ইরানে চলমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
  • বগুড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন
  • ইরানে যৌথ হামলার প্রতিবাদে ইবি বৈছাআ'র নিন্দা
  • চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
  • শুরু হলো অগ্নিঝরা মার্চ
  • দীঘিনালায় ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
  • বরিশালে ভাতিজার থাক্কায় চাচা নিহত
  • আয়াতুল্লাহ আলী খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
  • হত্যাকাণ্ড খামেনেয়িকে শক্তিশালী ‘প্রতীকে’ পরিণত করবে: আলি হাসেম
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির পরিবারের ৪ সদস্য নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৪৭ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৪৭ এএম

    ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির পরিবারের ৪ সদস্য নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৪৭ এএম

    ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনেয়ির মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানি সংবাদমাধ্যমে বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


    তবে খামেনেয়ি নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করেননি। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, খামেনেয়ি তাদের হামলায় প্রাণ হারিয়েছেন।

    এরপরেই ইরানের দুই সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ দেশটির সরকারি সূত্রের বরাতে জানায়, খামেনেয়ি বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। 


    এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে আবার এটি দুই থেকে তিনদিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক ‘অপশন’ রয়েছে।



    সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে, কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব।”


    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…