এইমাত্র
  • কটিয়াদীতে অস্তিত্ব সংকটে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল
  • খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কঠোর বার্তা ইরানের প্রেসিডেন্টের
  • ইরানের মিনাব শহরে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত
  • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা, বিশ্ববাজারে যে প্রভাব পড়তে পারে
  • খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার্ডের
  • কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
  • বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ইরানে চলমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
  • বগুড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন
  • ইরানে যৌথ হামলার প্রতিবাদে ইবি বৈছাআ'র নিন্দা
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    দীঘিনালায় ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম
    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম

    দীঘিনালায় ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম

    পার্বত্যাঞ্চলে বনসম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ১৩৫ পিস অবৈধ গোদা কাঠ জব্দ করা হয়েছে।


    সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের বেতছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা এ অভিযান চালায়। জব্দকৃত কাঠের পরিমাণ ১৭৪ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪শ টাকা।


    সেনা সূত্র জানায়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে সংগ্রহ করা কাঠ খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের হাজাছড়া হয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে দুটি চাঁদের গাড়ি তল্লাশি করে কাঠগুলো জব্দ করা হয়। জড়িতরা পালিয়ে গেলেও পাচারচক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পরে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…