ইরানের একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করছে।
"ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন," রাষ্ট্রীয় সম্প্রচারক আইআরআইবি রবিবার সকালে জানিয়েছে।
"এই মহান পণ্ডিত এবং মুজাহিদ (যোদ্ধা) ইরানকে উন্নীত করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন... এবং তিনি শহীদদের মহিমান্বিত উপস্থিতিতে আছেন," রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর জানিয়েছে।
সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরান ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
এদিকে আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে, জাতির উপর মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার ফলে খামেনি নিহত হয়েছেন।
সুত্র: সিএনএন
এবি