এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম

    মুন্সিগঞ্জে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম


    মুন্সিগঞ্জে দুই ফল ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    রোববার (০১ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

    অভিযানকালে বিসমিল্লাহ ফলের আড়ত-এ মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক আফজাল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বিসমিল্লাহ বাণিজ্যালয় নামক অপর একটি ফলের দোকানের মালিক মো. শাহীনকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া হাটলক্ষ্মীগঞ্জ এলাকার বিভিন্ন ফলের দোকানে তদারকিমূলক বাজার মনিটরিং করা হয়। এ সময় ফলের মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

    অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…