এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মহিপুরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১১:১৩ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১১:১৩ পিএম

    মহিপুরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১১:১৩ পিএম

    পটুয়াখালীর মহিপুরে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন ওরফে সোনামিয়া ফরাজী (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মহিপুর থানাধীন কমলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

    ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, কমলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার ওই শিক্ষার্থী শনিবার বেলা ১১টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। পথে মাদরাসার বারান্দায় ওত পেতে থাকা প্রতিবেশী জয়নাল আবেদীন শিশুটিকে আটকে শারীরিকভাবে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে। এ সময় শিশুটির চিৎকারে সহপাঠীরা এগিয়ে আসলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    এ ঘটনায় ভুক্তভোগীর মা মোসাঃ কাজল বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে। রবিবার (১ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    ওসি আরও জানান, ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার প্রক্রিয়া চলছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…