এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গাইবান্ধায় ট্রাক্টরের চাপায় গৃহবধূর মৃত্যু, আহত ৩

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১১:০১ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১১:০১ পিএম

    গাইবান্ধায় ট্রাক্টরের চাপায় গৃহবধূর মৃত্যু, আহত ৩

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১১:০১ পিএম

    গাইবান্ধা সদর উপজেলায় বেপরোয়া গতির একটি ট্রাক্টরের (কাঁকড়া) চাপায় মিনি বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও তিন নারী গুরুতর আহত হয়েছেন।


    রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙ্গা ডিপ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনি বেগম ওই এলাকার ভ্যানচালক খোরশেদ আলমের স্ত্রী।


    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়ক দিয়ে অবৈধ ট্রাক্টরে করে মাটি পরিবহন করা হচ্ছিল। দুপুরে স্থানীয় সামাদ মেম্বারের বাড়ির উঠানে কয়েকজন নারী বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি শিশু দৌড়ে সড়কের দিকে চলে গেলে তাকে বাঁচাতে চার নারী ছুটে যান। শিশুটি অক্ষত থাকলেও নিয়ন্ত্রণহীন ট্রাক্টরটি ওই চার নারীকে চাপা দেয়।


    গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মিনি বেগমের মৃত্যু হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য একজন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।


    গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। ঘাতক ট্রাক্টরটি আটকের চেষ্টা চলছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…