এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    বিনোদন

    কিং সিনেমায় নতুন রূপে ধরা দিলো শাহরুখ

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম

    কিং সিনেমায় নতুন রূপে ধরা দিলো শাহরুখ

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম
    ছবি: সংগৃহীত

    বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর তালিকায় এখন শীর্ষে নাম লিখিয়েছে ‘কিং’।এই ছবির হাত ধরেই প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও তাঁর কন্যা সুহানা খান-কে। ফলে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই।

    এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে নতুন চমক। ছবির সংগীত পরিচালক জুটি শচীন-জিগর সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন এই ছবিতে শাহরুখকে দেখা যাবে এমন কিছু করতে, যা আগে কখনও করেননি। এক সাক্ষাৎকারে শচীন জানান, এ ছবির কিছু গানে শাহরুখ এমন এক ভঙ্গিতে লিপ-সিঙ্ক করবেন, যা দর্শক আগে দেখেননি। এক কথায়, “শাহরুখকে এবার একেবারে নতুন রূপে দেখা যাবে। তাঁর লুক, তাঁর অভিনীত চরিত্রটি- সব বদলে যাবে। দর্শক এমন কিছু ব্যাপারে শাহরুখকে লিপ সিঙ্ক করতে দেখবে, যা অকল্পনীয়! এই ছবিতে শাহরুখকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।”

    এদিকে ছবির মুক্তির দিনও ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বড়দিনে মুক্তি পাবে ‘কিং’। সেই সঙ্গে প্রকাশ্যে আসে ছবির জগতের এক ঝলক যেখানে ধূসর চুলে, এক নতুন লুকে দেখা যায় শাহরুখকে।

    এ সিনেমায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ার্সি, অভয় বর্মাএবং রাঘব জুয়ালl।

    ‘কিং’ এখন থেকেই বলিউডের সবচেয়ে বড় ইভেন্ট ছবিগুলোর একটি হয়ে উঠছে বলেই মনে করছে ইন্ডাস্ট্রি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…