এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গৌরীপুরে ব্রিজের সংযোগ সড়কে মাটির বদলে বালু, স্থানীয়দের ক্ষোভ!

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম
    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম

    গৌরীপুরে ব্রিজের সংযোগ সড়কে মাটির বদলে বালু, স্থানীয়দের ক্ষোভ!

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে সুরিয়া নদীর ওপর নির্মাণাধীন একটি গার্ডার সেতুর সংযোগ সড়কে মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, বালু দিয়ে তৈরি সংযোগ সড়কটি বর্ষার মৌসুমে ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাক্কলন মূল্য ৯৭ লক্ষ ৩৮ হাজার ৫৩০ টাকা ব্যায়ে ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতু নির্মাণের কাজটি পেয়েছে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়কে মাটির বদলে পাশের আবাদি জমি থেকে বালু উত্তোলন করে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর জানান, “বালু দিয়ে সড়ক করলে বৃষ্টির সময় তা স্রোতে ভেসে যাবে। এতে সরকারের টাকা যেমন নষ্ট হবে, আমাদের ভোগান্তিও বাড়বে।”

    অন্য এক বাসিন্দা মো. সোহাগ মিয়া জানান, “আমরা জানতাম মাটি দিয়ে ভরাট করা হবে, কিন্তু এখানে বালু দেওয়া হচ্ছে। আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানাই যেন তদন্ত করে সঠিক উপায়ে কাজটি শেষ করা হয়।”

    অভিযোগের বিষয়ে ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, “লোকাল মাটি দেওয়ার নিয়ম রয়েছে। আমি বর্তমানে যা পাচ্ছি তাই দিচ্ছি। জমির মালিকের কাছ থেকে বালু ও মাটি কিনে নিয়েছি।”

    এব্যাপারে কথা হয় (পিআইও) অফিসের উপ সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমানের সঙ্গে তিনি জানান, ”বালু ভরাট করে সংযোগ সড়ক স্থাপনের কোনো সুযোগ নেই। নিয়ম অনুযায়ী মাটি দিয়ে ভরাট করতে হবে এবং দুই পাশে গাইড-ওয়াল নির্মাণ করতে হবে।”

    এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলাল উদ্দীনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

    তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমীন প্পাপা জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। “বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…