এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত ৮

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

    ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত ৮

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম
    সংগৃহীত ছবি

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা আঘাত হেনেছে ইরান। ইসরায়েলের বেইত শেমেশের একটি আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছে।

    টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেইত শেমেশের কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ধ্বংসস্তূপে এখন উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।

    এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়।

    এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

    ওই হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানায়, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…