রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার খিয়ারজুম্মা বাজারের বাঙ্গালীপুর নামক স্থানে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আইনের ১৫(১) ধারা লঙ্ঘন করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে মো. হামিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। অভিযান শেষে তিনি জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এনআই