এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নীলফামারীতে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম

    নীলফামারীতে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম

    নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

    রবিবার (১ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান।

    এ সময় তাদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ১১টি মোবাইল ফোন এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

    গ্রেপ্তাররা হলেন, কিশোরগঞ্জ উপজেলার মো. আদর আলী (২৪) ও মো. মনিরুজ্জামান সজীব (২৫), জলঢাকা উপজেলার শাহ মোহাম্মদ বুলেট (২৫), মো. রাকিবুল হাসান লাবিব (১৯) ও মো. সিরাজ উদ্দিন (২৩) এবং নীলফামারী সদর উপজেলার মো. হাসান আল ফিরোজ ছোটন (২৪) ও মো. আহসান হাবিব হাসান (২৪)।

    ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার জলঢাকা থানাধীন টেঙ্গনমারী বাজার এলাকায় এক চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে অনলাইন ভিসা প্রতারণা সংক্রান্ত নানা আলামত পাওয়া যায়। এছাড়া ফোনগুলোতে অনলাইন জুয়ার অ্যাপস ও বেটিং অ্যাকাউন্ট লগ-ইন অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।

    ডিবি ওসি মো. মতলুবর রহমান বলেন, ‘উদ্ধার করা আলামত যাচাই করে তাদের অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।’

    তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলা রুজু করে রবিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…