এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:১০ পিএম
    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:১০ পিএম

    দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:১০ পিএম

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 


    রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার চিকাজানী ইউনিয়নের মাটিয়াখোলা হাজারিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।


    অভিযানকালে যমুনা নদী থেকে উত্তোলিত বালু আনলোড করার সময় দুটি বাল্কহেডসহ (বলগেট) দুইজনকে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়।


    ভ্রাম্যমাণ আদালতে একজনকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়; অনাদায়ে তাঁকে আরও ২০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। অপর একজনকে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়; অনাদায়ে তাঁকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান।


    ইউএনও মুরাদ হাসান জানান, নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ ও জনপদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…