এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    শিক্ষাঙ্গন

    নরসিংদীতে কিশোরী হত্যা ও দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম
    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম

    নরসিংদীতে কিশোরী হত্যা ও দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম

    নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী অব্যাহত নারী ও শিশু নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষক-শিক্ষার্থীরা।


    রবিবার (১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।


    সমাবেশে অংশ নিয়ে ফার্মেসি বিভাগের শিক্ষক তানিয়া আহমেদ তন্বী ২০১৬ সালের তনু হত্যাকাণ্ডসহ পূর্ববর্তী আন্দোলনের স্মৃতি তুলে ধরে বলেন, “১০ বছর আগেও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনে নামতে হয়েছিল, একই কারণে আজও আমাদের রাস্তায় নামতে হচ্ছে; যা রাষ্ট্রের ব্যর্থতা। নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় এসব লোমহর্ষক ঘটনা থামছে না।”


    তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, “দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে জনগণের সামনে উদাহরণ তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায় এবং বারবার আমাদের প্রতিবাদের জন্য রাস্তায় নামতে না হয়।”


    বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


    উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি সরষেখেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, পূর্ববর্তী একটি ধর্ষণের ঘটনার বিচার চাওয়ায় কিশোরীকে তার বাবার কাছ থেকে অপহরণ করে নৃসংশভাবে হত্যা করা হয়েছে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…