এইমাত্র
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজদিখানে অনুমোদনহীন হেলমেট কারখানাকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

    সিরাজদিখানে অনুমোদনহীন হেলমেট কারখানাকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত একটি হেলমেট প্রক্রিয়াজাত কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 

    মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী। 

    এসময় জে কে এম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই হেলমেট প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম চলছিল।

    গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পরিবেশগত ছাড়পত্র ছাড়া শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক সোহেল দেওয়ানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

    এছাড়া কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভবিষ্যতে অনুমোদনবিহীন কোনো শিল্পপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক থাকার জন্য পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

    এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন, সিরাজদীখান থানা পুলিশের একটি দল। 

    নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী বলেন, জনস্বার্থ রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমান আদালত নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…