এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    হিন্দু হয়েও এক যুগ ধরে নিজ বাড়িতে রোজাদারদের ইফতার করান সুভাশীষ রায়

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম
    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম

    হিন্দু হয়েও এক যুগ ধরে নিজ বাড়িতে রোজাদারদের ইফতার করান সুভাশীষ রায়

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম

    দীর্ঘ ১ যুগ ধরে প্রতি বছর নিজ বাড়ির ছাদে রোজাদারদের জন্য ইফতারের  আয়োজন করেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের স্থানীয় চিকিৎসক সুভাশীষ রায়। তিনি প্রতি বছর নিজ বাড়িতে শতাধিক রোজদারদের জন্য এই ইফতারের আয়োজন করেন। এ সময় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হয়ে সৌহার্দপূর্ণ পরিবেশ। প্রতিবছরের মত বৃহস্পতিবারেও দেখা গেল সেই চিত্র। প্রায় শতাদিক রোজাদারদের জন্য আয়োজন করলেন ইফতারের। নিজ হাতে তুলে দিচ্ছেন ইতফার। জোদাররাও সেই ইফতার গ্রহণ করছেন খুশি মনে।

    ইফতার করতে আসা নুর মিনহাজ জানান,দাদা আমাদের সম্মান করে ইফতারের দাওয়াত দেন,আমরাও আসি। তিনি নিজেও আমাদের সাথে বসে ইফতারির খাবার গ্রহণ করে, খুব ভালো লাগে।

    চিকিৎসক সুভাশীষ রায় বলেন, প্রতি বছর রমজান মাসের এ দিনটির জন্য আমি অপেক্ষা করে থাকি। আজকে ৫ মার্চ আমি রোজাদারদের দাওয়াত করেছি। বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ এ ইফতারে সামিল হয়। আমি মনে করি বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি থাকলে তবেই এদেশ এগিয়ে যাবে।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরামের দক্ষিণ জেলার সভাপতি নজরুল ইসলাম। তিনি বলেন, প্রতি বছর দাদার আমন্ত্রণে তার বাড়িতে ইফতার করতে আসি। এটা অসাধারণ এক অনুভূতি। ইফতার শেষে দাদার বাড়ির ছাদে নামাজ শেষ করে বাড়ি ফিরে যাই।

    অনুষ্ঠানে উপস্থিত লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রিটন দাশ বলেন, শুভাশীষ দাদার সম্প্রীতির ইফতার এক অনন্য দৃষ্টান্ত। এ সময় আরো বক্তব্য রাখেন যথাক্রমে মিলন কান্তি দে, নাজমুল হাসান, কামাল উদ্দিন, নূরে এ মিনহাজ প্রমুখ।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…