এইমাত্র
  • জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার
  • রেমিট্যান্স আহরণেও এগিয়ে ভালুকা কৃষি ব্যাংক, বাড়ছে আমানত
  • জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি
  • সৌদি আরবের তেলের খনিতে প্রথমবারের মতো ইরানের ড্রোন হামলা
  • ধামইরহাট সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি
  • ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
  • ছিনতাইয়ের অপবাদে যুবককে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল
  • ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু
  • আমন মৌসুমে ব্লাস্ট প্রতিরোধী ও সুগন্ধি দুই জাতের ধান উদ্ভাবন
  • কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ধামইরহাট সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম

    ধামইরহাট সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম

    নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ১৪ বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

    শনিবার (৭ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

    এর ফলে বৈশ্বিক পর্যায়ে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতি অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জ্বালানী তেল পাচার প্রতিরোধে ১৪ বিজিবি কর্তৃক টহল তৎপরতা জোরদার, সীমান্তে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, জ্বালানী পরিবহন/সরবরাহের নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন।

    এছাড়াও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ হতে জ্বালানী তেল পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। এছাড়াও অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সকল প্রকার অপরাধ দমনে পত্নীতলা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সর্বদা সজাগ রয়েছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…