এইমাত্র
  • জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার
  • রেমিট্যান্স আহরণেও এগিয়ে ভালুকা কৃষি ব্যাংক, বাড়ছে আমানত
  • জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি
  • সৌদি আরবের তেলের খনিতে প্রথমবারের মতো ইরানের ড্রোন হামলা
  • ধামইরহাট সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি
  • ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
  • ছিনতাইয়ের অপবাদে যুবককে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল
  • ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু
  • আমন মৌসুমে ব্লাস্ট প্রতিরোধী ও সুগন্ধি দুই জাতের ধান উদ্ভাবন
  • কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম

    জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে টহল, তল্লাশি ও নজরদারি বাড়িয়েছে বিজিবি।

    শুক্রবার রাতে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) নিয়ন্ত্রণাধীন ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় দিবারাত্রি পাহারার পাশাপাশি বিশেষ নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

    সীমান্তের জিরো লাইন থেকে অভ্যন্তরীণ ৮ কিলোমিটার এলাকার মধ্যে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং মোবাইল পেট্রোল বৃদ্ধির মাধ্যমে তল্লাশি কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে বাল্লা আইসিপি এবং তৎসংলগ্ন দুর্গম এলাকাগুলোতে পাহারার হার দ্বিগুণ করা হয়েছে। একইসাথে সীমান্ত সংলগ্ন ৮ কিলোমিটার এলাকার মধ্যে অস্বাভাবিক পরিমাণে তেল কেনা বা ড্রাম ভর্তি করে মজুত করার মাধ্যমে পাচারের সুযোগ তৈরি না হয় সেদিকে বিজিবি নজর রাখছে বলে তিনি জানান।

    তিনি বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অবৈধভাবে জাতীয় সম্পদ পাচারের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক সভা এবং বাল্লা আইসিপি এলাকায় বিশেষ প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “পাচারকারী সিন্ডিকেট ও তাদের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করতে বিজিবির নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে এবং গভীর রাত ও ভোরবেলায় ঝটিকা অভিযান ও অ্যাম্বুশ পরিচালনার মাধ্যমে পাচার কার্যক্রম নস্যাৎ করার প্রক্রিয়া অব্যাহত আছে।” 

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…