এইমাত্র
  • ইরানের নতুন হামলায় ২৪ ঘণ্টায় হতাহত ২২০ মার্কিন সেনা!
  • আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই: প্রতিমন্ত্রী টুকু
  • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
  • প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত
  • হরমুজ প্রণালিতে মার্কিন সব জাহাজের জায়গা হবে সাগরের তলদেশে
  • এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
  • রাতেই ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
  • ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
  • পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • আজ রবিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    উলিপুরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

    উলিপুরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

    কুড়িগ্রামের উলিপুরে অনুমতি ছাড়া অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে আনিসুর রহমান (২৯) নামে একজনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

    শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

    অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

    প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘ দিন ধরে রাতের আঁধারে ফসলি জমির উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মাটি কাটারত অবস্থায় কুড়িগ্রাম সদরের টগরাই হাট এলাকার আনিসুর রহমানকে হাতেনাতে ধরা হয়। পরে তাঁকে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০'-এর ১৫ (১) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

    সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফসলি জমির উর্বর মাটি কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। অবৈধভাবে মাটি কাটা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

    স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃষি জমি রক্ষায় এমন অভিযান আরও জোরদার করার দাবি তুলেছেন।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…