এইমাত্র
  • ইরানের নতুন হামলায় ২৪ ঘণ্টায় হতাহত ২২০ মার্কিন সেনা!
  • আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই: প্রতিমন্ত্রী টুকু
  • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
  • প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত
  • হরমুজ প্রণালিতে মার্কিন সব জাহাজের জায়গা হবে সাগরের তলদেশে
  • এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
  • রাতেই ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
  • ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
  • পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • আজ রবিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ মার্চ, ২০২৬
    আবহাওয়া

    দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম
    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম

    দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম

    আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

    শনিবার (৭ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৮ মার্চ) সন্ধ্যার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

    এছাড়া আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…