এইমাত্র
  • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
  • প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত
  • হরমুজ প্রণালিতে মার্কিন সব জাহাজের জায়গা হবে সাগরের তলদেশে
  • এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
  • রাতেই ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
  • ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
  • পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • দেশে এ মুহূর্তে জ্বালানী তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
  • ১৮৩ ক্রুসহ ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিলো ভারত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

    ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম
    ফাইল ছবি

    ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন পুকুরের পানিতে ডুবে আরমান নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজি গ্রামে এ ঘটনা ঘটে। 

    শিশু আরমান ওই গ্রামের বাসিন্দা মো. আজিজ ও রুবিনা দম্পতির ছেলে।

    শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরের বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় পরিবারের সকলের অগোচরে পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় আরমান। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…