এইমাত্র
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    ৫ দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

    ৫ দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
    ছবি: সংগৃহীত

    ডাচ-বাংলা ব্যাংকে ৫ দিনের জন্য লেনদেন বন্ধ থাকবে বলে জানা গেছে। আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

    জানা গেছে, ব্যাংকটির পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য কার্যক্রম বন্ধ থাকবে।

    ডাচ-বাংলা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সাময়িক এ কার্যক্রম বিরতির অনুমোদন দিয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ এ অনুমোদন দেয়।

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদন করতে ১ জানুয়ারি থেতে ৫ জানুয়ারি পর্যন্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসির সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে বলে এ বিষয়ে উক্ত ব্যাংকের আবেদনে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেয়া হয়েছে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…