এইমাত্র
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ১৮ কেজির কোরাল মাছ দেখতে ভিড়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

    ১৮ কেজির কোরাল মাছ দেখতে ভিড়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

    বরগুনার পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের কোরাল মাছ। বরগুনা মাছ বাজারে মাছটি নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমে যায়। কেউ কেনার জন্য আসে আবার কেউ দেখার জন্য ভিড় করে।


    সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার সময় বরগুনা সদরের বুড়িরচর গ্রামের কালাম মাঝির বেড়জালে ধরা পড়ে মাছটি। পরে মাছটি বরগুনা মাছ বাজারে আড়তদার জাফর সবার উপস্থিতিতে খোলা ডাকের মাধ্যমে ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন।


    বরগুনা মাছ বাজারের ব্যবসায়ী শাহ আলম মাছটি কিনে বিক্রির জন্য দাম চেয়েছেন ২৫ হাজার টাকা। তিনি বলেন, নদীর কোরাল মাছ খেতে অনেক স্বাদ। সন্ধ্যার মধ্যেই মাছটি বিক্রি হবার সম্ভাবনা রয়েছে। এ মাছ কেনার অনেক ক্রেতা বরগুনায় আছেন। এছাড়া এখানকার হোটেল মালিকরা মাছ কিনে বিক্রি করবেন।


    বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মোহসিন বলেন, সম্প্রতি সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে কোনো জেলে জাল ফেলতে পারেননি। এ কারণে বড় বড় কোরাল ও পাঙাস মাছ ধরা পড়ছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…