এইমাত্র
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

    যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

    যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা ফিলিং স্টেশনের সামনে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

    নিহতের নাম রাকিব হোসেন (২২)। তিনি বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নের দরিয়া হাগ্রা গ্রামের নবির হোসেনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আব্দুল হকের ছেলে কবিরুল ইসলাম (২৬) ও শাহজাহানের ছেলে সুইট হাসান (২৭)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

    জানা গেছে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে খাজুরা ফিলিং স্টেশনের সামনে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। উভয় মোটরসাইকেলের বেপরোয়া গতি ছিল। দুর্ঘটনায় সড়কের ওপর ছিটকে পড়ে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সুইট হাসান ও কবিরুলকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়।

    হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে রাকিবকে মৃত অবস্থায় আনা হয়। আহত দুইজনের অবস্থা গুরুতর।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…