এইমাত্র
  • মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি
  • ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত : সেন্টকম
  • সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    শিক্ষাঙ্গন

    যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পিএম

    যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পিএম

    ছাত্রদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

    সভায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

    কমিটিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব, অভিযুক্ত ব্যক্তির একজন প্রতিনিধি সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    তদন্ত কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…