এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    চলনবিলে হাঁসের ডিমের বাজারে ধস, পথে বসার শঙ্কায় খামারিরা

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম

    চলনবিলে হাঁসের ডিমের বাজারে ধস, পথে বসার শঙ্কায় খামারিরা

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম

    চলনবিলে হঠাৎ হাঁসের ডিমের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন নাটোরের সিংড়া উপজেলার শতাধিক খামারি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে ডিমের দাম অর্ধেকের কাছাকাছি নেমে আসায় খামার টিকিয়ে রাখা নিয়ে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।


    খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহখানেক আগেও পাইকারি বাজারে প্রতি পিস হাঁসের ডিম ১৫ থেকে ১৭ টাকায় বিক্রি হতো। বর্তমানে সেই ডিম বিক্রি হচ্ছে মাত্র ৯ থেকে ১১ টাকায়। অথচ বাজারে ফিডসহ সব ধরনের হাঁসের খাবারের দাম আগের মতোই চড়া রয়েছে।


    উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রামের খামারি আয়ুব আলী জানান, সিংড়া-বারুহাস ডুবো ব্রিজ এলাকায় তাঁর খামারে ১ হাজার ২০০টি হাঁস রয়েছে, যার মধ্যে ৭০০টি নিয়মিত ডিম দেয়। তিনি বলেন, “৭০০ ডিম বিক্রি করে যে টাকা পাই, তা দিয়ে ১ হাজার ২০০ হাঁসের খাবারই কেনা যাচ্ছে না। এক সপ্তাহের ব্যবধানে এমন লোকসানে আমরা দিশেহারা।”


    একই চিত্র ডাহিয়া ইউনিয়নের খামারি বাচ্চু মিয়ার। ২৭ বছর ধরে হাঁস পালনের অভিজ্ঞতাসম্পন্ন এই খামারি জানান, এ বছরই তিনি সবচেয়ে বড় সংকটে পড়েছেন। খাবারের দামের সঙ্গে ডিমের দামের সামঞ্জস্য না থাকায় খামার বন্ধের উপক্রম হয়েছে। অন্যদিকে ইন্দ্রাসন গ্রামের খামারি আলাউদ্দিন জানান, খাবারের খরচ জোগাতে না পেরে হালতির বিল থেকে শামুক সংগ্রহ করে কোনো রকমে হাঁসগুলোকে বাঁচিয়ে রাখছেন।


    সরেজমিনে চলনবিল অঞ্চলের বড় বাজার হিসেবে পরিচিত সিংড়া হাট ঘুরে দেখা যায়, বর্তমানে হ্যাচারির বড় ডিম ১০ থেকে ১১ টাকা এবং ছোট ডিম ৯ থেকে সাড়ে ৯ টাকা দরে বিক্রি হচ্ছে। বগুড়া থেকে আসা পাইকার এনতাজ মন্ডল বলেন, “বাজারে পোল্ট্রি মুরগির ডিমের আমদানি বেশি এবং দাম কম হওয়ায় হাঁসের ডিমের চাহিদা ও দাম—উভয়ই কমে গেছে।”


    তবে এই পরিস্থিতি সাময়িক বলে মনে করছেন ডিম আড়তদার মো. আলহাজ উদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, পোল্ট্রি ডিমের বাড়তি সরবরাহ কমে এলে দ্রুতই হাঁসের ডিমের বাজার আগের অবস্থায় ফিরবে।


    সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম বলেন, “পোল্ট্রি ডিমের উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারভিত্তিক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি সাময়িক। আশা করছি দ্রুতই খামারিরা ন্যায্য দাম ফিরে পাবেন।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…